আত্মশুদ্ধির খোঁজে: আল ফুরকান দা’ওয়াহ সেন্টারের হালাকা ও ইফতার মাহফিল সম্পন্ন

পবিত্র মাহে রমাদানের রহমত ও বরকত লাভের আশায় এবং আত্মশুদ্ধির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ৭ই মার্চ ২০২৬ (শনিবার) আল ফুরকান দা’ওয়াহ সেন্টারের উদ্যোগে আয়োজিত বিশেষ ইসলামিক হালাকা ও ইফতার মাহফিলটি অত্যন্ত সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে “আত্মশুদ্ধি অর্জনে রমাদানের গুরুত্ব” শীর্ষক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও হৃদয়গ্রাহী আলোচনা পেশ করেন সম্মানিত আলোচক, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া-এর পিএইচডি গবেষক জনাব মোঃ আব্দুর রহমান মাদানী। তার এই জ্ঞানগর্ভ আলোচনা উপস্থিত সকলের হৃদয়ে রমাদানের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে এবং আধ্যাত্মিক উন্নতির পথ সুগম করতে সহায়তা করেছে।

যেসব ধর্মপ্রাণ ভাই-বোনেরা নিজেদের মূল্যবান সময় দিয়ে সপরিবারে উপস্থিত থেকে এই দ্বীনি মজলিশকে সার্থক করে তুলেছেন, আল ফুরকান দা’ওয়াহ সেন্টারের পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও জাযাকাল্লাহ খাইরান। মহান আল্লাহ তায়ালা আমাদের এই ক্ষুদ্র আয়োজনকে কবুল করুন এবং রমাদানের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন। আমিন।

আগামী দিনেও আল ফুরকান দা’ওয়াহ সেন্টারের এমন কল্যাণকর ও দ্বীনি আয়োজনে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের একান্ত কাম্য।